ডিএসসিসির মেয়র বলেন, ‘২০২০ সালকে “মুজিববর্ষ” ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এই বছরের মধ্যেই গণপরিবহনে শৃঙ্খলা আনতে চাই। নাগরিকদের একটি নিরাপদ নগরী উপহার দিতে চাই। সেই লক্ষ্যে নির্ধারণ করে কাজ করছে বাসরুট রেশনালাইজেশন-সংক্রান্ত কমিটি।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পূর্ণ হবে। পরের বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবে বাংলাদেশ। এর মধ্য দিয়ে জাতি নতুন করে পথচলা শুরু করবে।
মেয়র সাঈদ খোকন বলেন, গণপরিবহনে শৃঙ্খলার প্রাথমিক অংশ হিসেবে গত ২৭ মার্চ ধানমন্ডিতে চক্রাকার বাসসেবা চালু করা হয়েছে। এই এলাকায় এখন শীতাতপ নিয়ন্ত্রিত প্রায় ২০টি বাস যাত্রী পরিবহন করছে। নিরাপদ ও আরামদায়ক পরিবেশে যাতায়াত করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন যাত্রীরা। তাই একইভাবে চলতি মাসের শেষ সপ্তাহে মতিঝিল এবং মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় চক্রাকার বাসসেবা চালু করা হবে।