সব খবর একসাথে

Coming soon

সর্বাধিক পঠিত সংবাদ

Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, জানাল পিজিসিবি

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ নেই। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। ইতোমধ্যে ঘোড়াশাল, টঙ্গিসহ কয়েকটি পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে। গুরত্বপূর্ণ স্থাপনায় সরবরাহে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, জানাল পিজিসিবি
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ নেই। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। ইতোমধ্যে ঘোড়াশাল, টঙ্গিসহ কয়েকটি পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে। গুরত্বপূর্ণ স্থাপনায় সরবরাহে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

এর আগে আশুগঞ্জে গ্রিডে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় (ট্রিপ) ঘটে। ফলে হঠাৎ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ও ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের অধিকাংশ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পিজিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গ্রিড ট্রিপ করেছে। কাজ চলছে। কতক্ষণ এমন পরিস্থিতি চলবে বলা যাচ্ছে না।

বিকেল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যেসব জেলায় বিদ্যুৎ নেই তা হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, নেত্রকোনা, ঝিনাইদহ, রাঙামাটি, রাজবাড়ী, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, বান্দরবান, হবিগঞ্জ।
আশুগঞ্জ গ্রিডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান সময় সংবাদকে বলেন, কোন গ্রিডে ত্রুটি হয়েছে সেটা আমরা এখনও খুঁজে পায়নি। তবে আমাদের কাজ চলমান রয়েছে।

জাতীয় গ্রিডে সমস্যা কারণ ও সমাধানে কী উদ্যোগ নেয়া হয়েছে জানতে চাইলে পাওয়ার সেল বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সময় সংবাদকে বলেন, আমাদের পূর্ব গ্রিডে (যমুনার পূর্ব পাড়) সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। কিন্তু কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা খোঁজার চেষ্টা চলছে। আমরা আশা করছি, শিগগিরই এটা সমাধান করা যাবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এরিয়ায় এ সমস্যাগুলো হয়েছে।

এ সমস্যা সমাধান হতে ঠিক কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, সমস্যা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আমরা যখন বের করতে পেরেছি, আশা করা যায় শিগগিরই আমরা এটা সমাধান করব। তবে সমস্যা গভীরতার ওপর নির্ভর করছে সবকিছু।

সোর্স: সময় নিউজ

Share:

রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের অধিকাংশ জেলায় বিদ্যুৎ নেই

ঢাকাসহ দেশের অধিকাংশ জেলায় বিদ্যুৎ নেই
আশুগঞ্জ গ্রিডে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় (ট্রিপ) ঘটেছে। এর ফলে হঠাৎ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের অধিকাংশ জেলায় বিদ্যুৎ নেই।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে ট্রিপ করে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে।

পিজিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রিড ট্রিপ করেছে। কাজ চলছে। কতক্ষণ এমন পরিস্থিতি চলবে বলা যাচ্ছে না।

বিকেল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যেসব জেলায় বিদ্যুৎ নেই তা হলো: ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, নেত্রকোনা, ঝিনাইদহ, রাঙামাটি, রাজবাড়ী ও টাঙ্গাইল।

আশুগঞ্জ গ্রিডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান সময় সংবাদকে বলেন, কোন্ গ্রিডে ত্রুটি হয়েছে সেটা আমরা এখনো খুঁজে পাইনি। তবে আমাদের কাজ চলমান রয়েছে।

জাতীয় গ্রিডে সমস্যার কারণ ও সমাধানে কি উদ্যোগ নেয়া হয়েছে জানতে চাইলে পাওয়ার সেল বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সময় সংবাদকে বলেন, আমাদের পূর্ব গ্রিডে (যমুনার পূর্ব পাড়) সমস্যা দেখা দিয়েছে সেটা জানা গেছে; কিন্তু কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা খোঁজার চেষ্টা চলছে। আমরা আশা করছি শিগগিরই এটা সমাধান করা যাবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এরিয়ায় এ সমস্যাগুলো হয়েছে।

এ সমস্যা সমাধান হতে ঠিক কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, সমস্যা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আমরা যখন বের করতে পেরেছি, আশা করা যায় শিগগিরই আমরা এটা সমাধান করতে পারব; তবে সমস্যার গভীরতার ওপর নির্ভর করছে সবকিছু।


সোর্স: সময় নিউজ
Share:

৬৪ জেলায় রেপ্লিকেশন হবে পদ্মা সেতু উদ্বোধনের সময়

পদ্মা সেতু উদ্বোধনের সময় ৬৪ জেলায় এক সঙ্গে এর রেপ্লিকেশন হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। 

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতুর উদ্বোধন ইনশাআল্লাহ সুপার গর্জিয়াস হবে। ৬৪ জেলায় এক সঙ্গে রেপ্লিকেশন হবে। এখানে অরিজিনাল উদ্বোধন, সব জায়গায় রেপ্লিকেশন হবে।
রোববার পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘পদ্মা সেতু’ নামকরণ করে সরকারি গেজেট জারি হয়। সেতু বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর সরকারি গেজেট জারি করা হয়।

উল্লেখ্য, গত ২৪ মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতুর দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন। পদ্মা সেতু উদ্বোধন এবং নামকরণের সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর গণভবন গেটে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
সোর্স: ঢাকা পোস্ট ডট কম/এসএইচআর/এসকেডি।
Share:

বেটার লেট দ্যান নেভার: অবৈধ হাসপাতাল-ক্লিনিক সিলগালা

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে আপনি বুঝতেই পারবেন না, এটা হাসপাতাল না বাজার। ফ্লোরে, বারান্দায় রোগী শুয়ে আছে। দেখে আপনার রাগ হতে পারে। কিন্তু ভরসাও কিন্তু এটাই। তারা কোনো রোগী ফিরিয়ে দেয় না।
গ্রাম থেকে এক গরিব মানুষ তার সন্তানকে নিয়ে ঢাকা এসেছিলেন চিকিৎসার জন্য। বাচ্চার হার্টে নাকি ফুটো আছে। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিলে এই ধরনের রোগীকে অবশ্যই ভর্তি করবে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেবে।

বাজারের মতো হাসপাতালের চিত্র নিয়ে কয়েকবছর আগে হৃদরোগ ইনস্টিউটের তখনকার পরিচালকের সাথে কথা হচ্ছিল। তিনি বললেন, ‘চাইলে এই হাসপাতালও ঝকঝকে তকতকে রাখা সম্ভব। যদি আমরা আসনের অতিরিক্ত রোগী ভর্তি না করি, তাহলেই হাসপাতাল পরিচ্ছন্ন থাকবে। কিন্তু তাতে প্রতিদিন আমাদের হাসপাতালের গেটে মানুষ মারা যাবে। তাই আমরা কোনো রোগীই ফিরিয়ে দেই না। বারান্দায় রেখে হলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। জীবন বাঁচানোর চেষ্টা করি।’

গ্রামের সেই মানুষও তার সন্তানকে ঠিক জায়গাতেই নিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে যাওয়ার আগেই তিনি পড়েন দালালের খপ্পরে। সেই দালাল তাকে নিয়ে যায় মোহাম্মদপুর এলাকার একটি হাসপাতালে। কিন্তু দুই দিন থাকার সেই গ্রামের মানুষটিও বুঝে গেলেন, তিনি ভুল হাসপাতালে এসেছেন।

তার দৃষ্টিতেই সেটিকে কোনো হাসপাতালই মনে হচ্ছিল না। পরে তিনি কোনোভাবে আমার সাথে যোগাযোগ করেন। আমি পরে সেই শিশুকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থার করতে পেরেছিলাম। কিন্তু তার মতো অসংখ্য মানুষ প্রতিদিন দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়, সর্বশান্ত হয়, চিকিৎসা বঞ্চিত হয়।

বড় বড় সরকারি হাসপাতালগুলোর চারপাশেই এমন অসংখ্য ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার আছে। যেগুলো নামে হাসপাতাল হলেও আসলে কসাইখানা। ভালো ডাক্তার নেই, টেকনিশিয়ান নেই, চিকিৎসা সহায়তাকারী নেই, যন্ত্রপাতি নেই। শুধু আছে মানুষের পকেট কাটার সকল আয়োজন।

বাংলাদেশে বেশ কয়েকটি হাসপাতাল আছে, যেগুলো হাসপাতাল না ফাইভ স্টার হোটেল বোঝা মুশকিল। সেসব হাসপাতাল নিয়েও অভিযোগের অন্ত নেই। বিশেষ করে তাদের আকাশ ছোঁয়া বিল নিয়ে অভিযোগ করার কোনো জায়গা নেই।

তাও আপনি টাকা দিয়ে চিকিৎসা পাবেন। কিন্তু পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আপনি টাকা দিয়েও চিকিৎসা পাবেন না। কারণ চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থাই নেই তাদের।

টাকা দিয়ে আমরা যে টেস্টগুলো করাই তার কয়টা সঠিক তা নিয়ে সন্দেহ থেকেই যায়। মোটামুটি চেনা এক হাসপাতালের এক ডাক্তারের সাথে অতিরিক্ত টেস্ট দেওয়া নিয়ে কথা বলছিলাম। তিনি দুঃখ করে বলছিলেন, ‘আমি যদি তাদের চাহিদামতো টেস্ট না দেই, দুই মাসের মধ্যে এই চেম্বার আমার ছাড়তে হবে। একটি নামকরা হাসপাতালে এমন চমৎকার চেম্বার ছাড়ার ঝুঁকি নেওয়ার মতো সাহস আমার নেই। তাই হাসপাতালের চাহিদা মেনেই আমাকে প্রয়োজনে-অপ্রয়োজনে টেস্ট দিতে হয়।

এরপর তিনি যেটা বললেন, তাতে আমার আক্কেলগুড়ুম, ‘টেস্ট দিচ্ছি, সেটাও যদি সঠিক রিপোর্ট পেতাম, মনকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু অধিকাংশ হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে গড়পড়তা রেজাল্ট দেওয়া হয়।’

হাসপাতালে এসেই একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন, আজ ক্রিয়েটিনাইন কত চলছে? মনের দুঃখে সেই ডাক্তার দেশ ছেড়েছেন। কিন্তু আমাদের সবার তো দেশ ছাড়ার উপায় নেই, সামর্থ্য নেই। আমাদের দেশে অনেক মানুষ আছেন, যারা জ্বর হলেও ব্যাংকক-সিঙ্গাপুর চলে যান। কিন্তু কোটি কোটি মানুষকে কিন্তু এই চিকিৎসা ব্যবস্থার ওপর ভরসা করেই বেঁচে থাকতে হয়।

ভাগ্য খারাপ হলে টুপ করে মরে যান। বেঁচে থাকাটাই এখানে মিরাকল। আমি নিজে আমার সব চিকিৎসা দেশেই করানোর চেষ্টা করি। কিন্তু মোটামুটি সামর্থ্য থাকলে আমি মানুষকে চিকিৎসার জন্য অন্তত পাশের দেশ ভারতের চলে যাওয়ার পরামর্শ দেই। বাংলাদেশে এই হাসপাতাল সেই হাসপাতাল ঘুরে ঘুরে অর্থ ব্যয় করে প্রতারিত হওয়ার চেয়ে পাশের দেশে যাওয়া অনেক ভালো।

করোনার সময় রিজেন্ট হাসপাতালের প্রতারণার খবর তো সারাদেশের মানুষ জেনেছে। রিজেন্টের সাহেদ এখনো কারাগারে আছে। কিন্তু আমি তখনো বলেছি, এখনো বলছি, দেশে রিজেন্টের মতো অনেক ভুয়া হাসপাতাল আছে, সাহেদের মতো অনেক টাউট আছে। কিন্তু কীভাবে আছে?

বাংলাদেশে তো আইন-কানুন, বিধি-বিধান আছে। একটা মুদি দোকান খুলতেও যেখানে অনুমতি লাগে, সেখানে কীভাবে দিনের পর দিন লাইসেন্সহীন, মানহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চলতে পারে? মানুষকে দিনের পর দিন প্রতারিত করতে পারে।

চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্রের দায়িত্ব সবার চিকিৎসার ব্যবস্থা করা। পর্যাপ্ত সরকারি হাসপাতাল না থাকলেও মানুষ যাতে টাকা দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারে তা নিশ্চিত করা অবশ্যই সরকারের দায়িত্ব।

হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু, মেট্রোরেল, টানেল বানাতে পারলে আমরা সিঙ্গাপুর-থাইল্যান্ড নিদেনপক্ষে ভারতের মতো ভালো কয়েকটা হাসপাতাল বানাতে পারব না কেন? যেখানে গেলে মানুষ নিশ্চিন্তে, ন্যায্যমূল্যে ভালো চিকিৎসা পাবে।

স্বাস্থ্য অধিদপ্তর হঠাৎ করেই দেশজুড়ে অনুমোদনহীন, মানহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নেমেছে। ৭২ ঘণ্টা সময় দিয়ে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এরইমধ্যে দেশের বিভিন্নস্থানে শতাধিক ক্লিনিক বন্ধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে নানান চিত্র দেখা যাচ্ছে। রোগীকে অপারেশন টেবিলে রেখে ভুয়া ডাক্তারের পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ। কিন্তু প্রশ্ন হলো, বছরের পর বছর সবার নাগের ডগায় এই ক্লিনিকগুলো চলছিল কীভাবে? আমরা দেখেছি, করোনার সময় প্রতারক সাহেদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে চুক্তি সই করছে।

অধিদপ্তরের কারো না কারো সহায়তায়ই দিনের পর দিন চিকিৎসার নামে এই প্রতারণা, এই ডাকাতি চলে আসছে। ভুয়া ক্লিনিকের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর যদি নিজেদের ঘরের দিকে নজর দেয় তাহলে ভালো হয়।

দেরিতে হলেও স্বাস্থ্য অধিদপ্তর একটি অতি প্রয়োজনীয় অভিযান শুরু করেছে, এই জন্য তাদের ধন্যবাদ। এই শুদ্ধি অভিযান শেষে যদি বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়, চিকিৎসার জন্য যদি কাউকে দেশের বাইরে যেতে না হয়, তাহলেই সবার জন্য মঙ্গল।


সোর্স: প্রভাষ আমিন ।। বার্তা প্রধান, এটিএন নিউজ।

Share:

Recent Posts