সব খবর একসাথে

Coming soon

সর্বাধিক পঠিত সংবাদ

Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

আইয়ুব বাচ্চুর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে

ছবিঃ এলারবি(সংগৃহিত) 

এলআরবি নামটি আর কেউ ব্যবহার করতে পারবে না—এলআরবির প্রধান প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর পরিবারের এই আপত্তির মুখে ব্যান্ডটির নাম পরিবর্তন করেছেন সদস্যরা। নতুন নাম হয়েছে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’। এই ব্যান্ডের অন্যতম সদস্য মাসুদ গতকাল সোমবার  বলেন, ‘এলআরবির প্রাণপুরুষ আইয়ুব বাচ্চুর প্রতি পূর্ণ শ্রদ্ধা আর সম্মান রেখে তাঁর স্মৃতিকে অম্লান রাখতে, আমাদের সবার প্রিয় ব্যান্ডকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নিয়েছি।’

এদিকে এলআরবির নাম পরিবর্তনের পর তা ভক্তদের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে। অনেকেই আইয়ুব বাচ্চুর হাতে গড়া দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ডের মৃত্যু মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই সমালোচনা করছেন, সিদ্ধান্তটি আবারও বিবেচনার জন্য আইয়ুব বাচ্চুর পরিবার আর বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি ব্যান্ডের সদস্যদের অনুরোধ করেছেন। কেউ কেউ এতটাই কষ্ট পেয়েছেন যে যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের নানা ধরনের হুমকি দিয়েছেন। আহনাফ তাজওয়ার লিখেছেন, ‘আমি এ রকম এক হাজার মন্তব্য পড়েছি, যেখানে বলা হয়েছে, আমার বাবা আমার ব্যক্তিগত সম্পত্তি নন, তিনি জাতীয় সম্পদ।’ তিনি আরও লিখেছেন, ‘কিন্তু দিন শেষে তিনি আমার বাবা।’

যাঁরা আইয়ুব বাচ্চুর পরিবারকে সমালোচনা করছেন, তাঁদের জন্য আহনাফ তাজওয়ার আইয়ুব লিখেছেন, ‘আমার শুভকামনা তাঁদের জন্য, যাঁরা আমার মা, বোন আর আমাকে প্রতিনিয়ত গালমন্দ করে আনন্দ পাচ্ছেন। আপনাদের অভিশাপে কিছু আসে যায় না। আমাদের কষ্ট, আমাদের পাশে আজ বাবা নেই।’
বাবাকে স্মরণ করে আহনাফ তাজওয়ার আইয়ুব লিখেছেন, ‘বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার কাছে এলআরবিরও মৃত্যু ঘটেছে। কিন্তু তার মানে এই না যে বাবার গানগুলো শেষ হয়ে যাবে। আমি কিন্তু তা বলছি না।’

৫ এপ্রিল এলআরবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এলআরবির নতুন লাইনআপ ঘোষণা করা হয়। সেখানে কণ্ঠশিল্পী বালামকে এলআরবির মূল ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তখন মাসুদ বলেছেন, ‘আমরা বালামকে লাইনআপে ফ্রন্টম্যান হিসেবে গিটার আর ভয়েসে নিয়ে এসেছি।’ আজ আহনাফ তাজওয়ার আইয়ুব লিখেছেন, ‘এই ব্যান্ডে বাবার শূন্যতা কেউ কোনো দিন পূরণ করতে পারবে না।’

সম্প্রতি প্রয়াত আইয়ুব বাচ্চুর ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়। আহনাফ তাজওয়ার আইয়ুব অভিযোগ করে বলেন, যাঁরা এই কাজটি করেছেন, অবশ্যই তাঁরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটি করেছেন। সেখানে সন্তানদের প্রতি আইয়ুব বাচ্চুর দেওয়া অনেকগুলো ভয়েস মেসেজ আছে। বাবার মৃত্যুর পর প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সেই ভয়েস মেসেজগুলো শোনা হতো। আহনাফ তাজওয়ার আইয়ুব লিখেছেন, ‘বাবার কণ্ঠ শোনার একমাত্র উপায় তাঁরা বন্ধ করে দিয়েছেন।’
Share:

এলারবি এখন বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি

ছবিঃ এলারবি(সংগৃহিত)

ব্যান্ডটির নতুন নাম হয়েছে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’। এই ব্যান্ডের অন্যতম সদস্য মাসুদ আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘এলআরবির প্রাণপুরুষ আইয়ুব বাচ্চুর প্রতি পূর্ণ শ্রদ্ধা আর সম্মান রেখে তাঁর স্মৃতিকে অম্লান রাখতে, আমাদের সবার প্রিয় ব্যান্ডকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নিয়েছি।’

মাসুদ দাবি করেন, ‘এলআরবির ব্যাপারটি নিয়ে আমরা বারবার বসের (আইয়ুব বাচ্চু) পরিবারের সঙ্গে বসতে চেয়েছি। ব্যান্ডের নানা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি। কিন্তু তাঁরা কেউ বসতে চাননি। বসের কোনো অসম্মান হোক, তাঁকে নিয়ে কাঁদা ছোড়াছুড়ি হোক, তা আমরা চাইনি। বসকে সবাই যতটা ভালোবাসেন, আমরা চাই সবার মনের মধ্যে তিনি সেই ভালোবাসা নিয়েই বেঁচে থাকুন। আমরা বসকে এবং এলআরবিকে অনেক ভালোবাসি। বসের সম্মান রক্ষার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে আমরা কখনো পিছপা হইনি, হব না।’
ছবিঃ  বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি(সংগৃহিত)


এরপর আইয়ুব বাচ্চুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর কেউ তাঁর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। কোনো খোঁজখবর নেয়নি। আইয়ুব বাচ্চুর স্মৃতি আর তাঁর ব্যান্ডকে ধ্বংস করার জন্য একটি মহল চেষ্টা করছে।
এদিকে মাসুদ জানান, ব্যান্ডের নাম পরিবর্তন করা হলেও ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ আইয়ুব বাচ্চু ও এলআরবির গাওয়া গান চর্চা করবে। বিভিন্ন কনসার্ট আর অনুষ্ঠানে তা পরিবেশন করবে। পাশাপাশি ধীরে ধীরে নিজেদের নতুন গানও তৈরি করবে।
৫ এপ্রিল এলআরবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এলআরবির নতুন লাইনআপ ঘোষণা করা হয়। সেখানে কণ্ঠশিল্পী বালামকে এলআরবির মূল ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এলআরবির নতুন লাইনআপের সব সদস্য তখন উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে বলা হয়, ‘আইয়ুব বাচ্চুর রিপ্লেসমেন্ট কখনোই সম্ভব নয়। আমরা আইয়ুব বাচ্চু আর এলআরবির গানগুলোকে বাঁচিয়ে রাখতে চাই। নতুন প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের কাছে গানগুলোকে আগের মতো পৌঁছে দেওয়ার জন্য আমরা বালামকে লাইনআপে ফ্রন্টম্যান হিসেবে গিটার আর ভয়েসে নিয়ে এসেছি।’
আইয়ুব বাচ্চুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ব্যান্ডের লাইনআপ পরিবর্তন করার ব্যাপারে পরিবারের কারও সঙ্গে ব্যান্ডের সদস্যরা কোনো যোগাযোগ কিংবা আলোচনা করেনি। এই ঘটনার ঠিক ১০ দিন পর ব্যান্ডের নাম পরিবর্তন করেছেন সদস্যরা।
সবশেষে মাসুদ বলেন, ‘যেকেউ চলে যেতে পারেন। তাই বলে তাঁর জন্য অন্য সব কাজ থেমে যাবে? তা কখনো হয়েছে? বস কিন্তু কঠিন সময়েও আমাদের বলেছেন, দ্য শো মাস্ট গো অন। আর আমরা বলছি, দ্য লিগ্যাসি মাস্ট গো অন।’
১৯৯০ সালের ৫ এপ্রিল এলআরবি প্রতিষ্ঠা করেন আইয়ুব বাচ্চু। শুরুতে এই ব্যান্ডের নাম ছিল ‘লিটল রিভার ব্যান্ড’ (এলআরবি)। ১৯৯৭ সালে নাম বদলে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড’ (এলআরবি)। গত বছর ১৮ অক্টোবর সকালে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান আইয়ুব বাচ্চু।
Share:

Recent Posts