সব খবর একসাথে

Coming soon

সর্বাধিক পঠিত সংবাদ

অশ্লীল ভিডিও প্রকাশের দায়ে ভাইরাল হওয়া ট্যাটুকারী গ্রেফতার

ছবিঃ প্রতিকী


অনলাইনে অশ্লীল ভিডিও প্রকাশের দায়ে ভাইরাল হওয়া ট্যাটুকারীকে গ্রেফতার করেছে ডিএমপি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো: তরিকুল ইসলাম বাদশাহ ওরফে বাদশা ট্যাটু। তাকে ১৬ এপ্রিল ২০১৯ বেলা দেড়টায় নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে সাইবার ক্রাইম বিভাগ। এ সময় ভিডিও সহ মোবাইল ফোন ও তার ফেইসবুক আইডি ও পেইজ জব্দ করা হয়।
সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানানো হয়, গ্রেফতারকৃত বাদশা তার নিজস্ব Tattoo Studio New market নামক ফেসবুক পেজ থেকে একজন নারীর অর্ধ উলঙ্গ শরীর নিয়ে একজন পূরুষ বিভিন্ন রকম তামাশা ও কুরুচীপূর্ন কথা বলার ভিডিও বানিয়ে প্রকাশ করে যা ভাইরাল হয় এবং অনলাইনে অনেকেই এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য মন্তব্য করেন।
তার বিরুদ্ধে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় একটি মামলা রুজু হয়েছে।
সূত্রঃ ডিএমপি নিউজ  
Share:

Recent Posts