সব খবর একসাথে

Coming soon

সর্বাধিক পঠিত সংবাদ

তদন্তে নজর রাখবে হাইকোর্ট

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দিয়ে হত্যার ঘটনায় করা মামলার তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এর আগে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চান আইনজীবী সাইয়েদ্যুল হক সুমন। তখন হাইকোর্ট বলেন, আমরা যতটুকু জানি যে এ মামলা তদন্তের ভার পিবিআইকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে এ বিষয়টা তদারকি করছেন। তারপরও আমরা সমভাবে ব্যথিত। আমরা কোনোভাবেই চাই না সাগর-রুনি, মিতু ও তনুর মতো এই মামলাটা যেন হারিয়ে না যায়। আদালত বলেন, আপনারা খেয়াল রাখেন। আমরাও খেয়াল রাখছি। তদন্তের কোনো জায়গায় কোনো কারণে যদি মনে হয় গাফিলতি আছে, আপনারা চলে আসবেন, আমরা ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করব।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এর চাইতে নির্মম ঘটনা হতে পারে না। রাফির গায়ে আগুন দেওয়া হয়েছে, সে কারণেই তার মৃত্যু হয়েছে। এই মামলা উচ্চ আদালতে এলে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করবে।
সৈয়দ সাইয়্যেদুল হক বলেন, এটা হূদয় বিদারক ঘটনা। সকালে হাইকোর্ট বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করি খবরের কাগজগুলো নিয়ে। আমি বলার চেষ্টা করেছি, এই মেয়েটাই যে আগুনে পুড়েছে তা না, যতদিন হাসপাতালে চিকিত্সাধীন ছিল পুরো বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে। এখনো আমরা কষ্ট পাচ্ছি। সে হয়তো মরে গিয়ে বেঁচে গেছে। কিন্তু আমাদেরকে তো রেখে গেছে। তিনি বলেন, এ ঘটনায় বড় বড় দলের নেতারা থাকতে পারেন। ধর্মীয় অনুভূতির ব্যাপার থাকতে পারে। পুরো দেশের মানুষ বসে আছে এ ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত দেখার জন্য।
Share:

Recent Posts